ভেজাল সার উৎপাদন বন্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল সার উৎপাদন, আমদানি ও বিপণন বন্ধ এবং কৃষি, কৃষক ও কৃষিজমি রক্ষার দাবিতে নোয়াখালীতে এক কৃষক শুনানি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমির প্রশিক্ষণকক্ষে ও প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়।শুনানিতে কৃষকেরা স্থানীয় পর্যায়ে কৃষিসংক্রান্ত ভেজাল, জালিয়াতি ও দুর্নীতির বিচারের জন্য স্থানীয় পর্যায়ে কৃষি আদালত গড়ে তোলা এবং ভেজাল কৃষি উপকরণ উৎপাদন ও বিক্রেতাদের শাস্তির ব্যবস্থা করা, জৈবনিবিড় চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষক পর্যায়ে জৈবসার তৈরির জন্য প্রশিক্ষণ প্রদান করা, কৃষি-সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীর সুপারিশ ছাড়া ননইউরিয়া ও বালাইনাশক বিক্রি বন্ধ করাসহ ১০ দফা দাবি তুলে ধরেন।গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) আয়োজিত শুনানিতে কৃষাণী আয়েশা আক্তার, কৃষক বেলায়েত হোসেন, কামাল হোসেন, কৃষকনেতা মজিবুল হক ও সার বিক্রেতা গোলাম মাওলা সাক্ষ্য প্রদান করেন। প্রানের প্রধান নির্বাহী নুরুল আলমের সঞ্চালনে শুনানির আলোচক ছিলেন সংবাদকর্মী জামাল হোসেন, গোলাম মহিউদ্দিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রৌশন আক্তার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের, সিপিবির সাধারণ সম্পাদক জাফর উল্যাহ ও উন্নয়নকর্মী আবদুল আউয়াল। শুনানির আগে বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা কৃষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে একটি মানববন্ধন আয়োজন করেন।