ভেজাল সার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার পতেঙ্গালী মোড়ের থ্রিস্টার ফার্টিলাইজার নামের একটি সার কারখানা থেকে ভেজাল সন্দেহে সাড়ে তিন শ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। কারখানাটিও সিলগালা করা হয়েছে। গত শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল আমিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ বাদী হয়ে ভেজাল কারবারের সঙ্গে জড়িত চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।