ভেজাল হলুদ কারখানার সন্ধান গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের হ্যালিপোর্ট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ভেজাল হলুদ তৈরির সরঞ্জাম জব্দ এবং তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জহিরুল হক (২৫), বশিরুল (৩০) ও নজরুল (৩৫)। অভিযান চলাকালে গুদামের মালিক ইসাহাক আলী পালিয়ে যান। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের গোফাপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাতে অভিযানকালে পুলিশ গুদাম থেকে ২০ বস্তা ভেজাল হলুদ, ১০ বস্তা চালের কুঁড়া, পচা অ্যাঙ্কর ডাল চার বস্তা, কাপড়ে মেশানো রং, একটি মোটরসাইকেল, দুটি রিকশাভ্যানসহ সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করে।সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহাবুদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ডের আবেদন করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।