প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট শহরের গোশালা বাজারের মেসার্স দেওয়ান মিলস নামের একটি গুঁড়া মসলা তৈরির মিল থেকে গত সোমবার রাতে ৭৪ কেজি ভেজাল হলুদগুঁড়া এবং ৭১ কেজি পশুখাদ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের বিচারক লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন মিল মালিক শহিদুল ইসলামকে (৩৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাঁকে সহযোগিতার অপরাধে তাঁর বাবা আবদুল লতিফ দেওয়ানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা পশুখাদ্য হলুদগুঁড়ার সঙ্গে মেশানোর জন্য মিলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।