প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি, পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ১৭টি দোকান ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার দায়ে মিরপুরের মিলেনিয়াম চায়নিজকে ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকায় তালুকদার বেকারিকে ৩ হাজার, কেয়ার ফ্যামিলিকে ১০ হাজার, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় রাজধানী মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, মতিঝিল এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।