ভেজালবিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকল ও ভেজাল লুব্রিকেন্টস তৈরি ও বাজারজাত করার অপরাধে রাজধানীর সবুজবাগ এলাকার একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সবুজবাগ থানার নন্দীপাড়ায় এ অভিযান হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযান পরিচালনা করেন। র্যাব জানায়, র্যাব কর্মকর্তারা দেখতে পান পুরোনো মবিলের সঙ্গে নিম্নমানের মবিল ও ডিজেল মিশিয়ে বিভিন্ন প্রকারের নামী-দামি ব্র্যান্ডেড জারে ভর্তি করছে ব্রাদার্স করপোরেশন নামের প্রতিষ্ঠানটি। অভিযানের সময় ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা আদালতের নিকট স্বীকার করেন, তিন বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছেন। এ অপরাধের দায়ে আদালত প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন।
বিজ্ঞপ্তি