ভেজালবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আম্বরখানা থেকে সুবিদবাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট (নগর) কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উন্মুক্ত অবস্থায় খাদ্য পরিবেশনের দায়ে ডিজিটাল ফাস্টফুড, ফয়েজ স্ন্যাকবার ও ফুডকিং নামের প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ মিষ্টি পরিবেশনের দায়ে রসমেলাকে ১০ হাজার টাকা এবং পণ্যের মেয়াদ লেখা না থাকায় তারাদিন সুপার শপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।