ভেজালবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিআরটিসি ফলমণ্ডি এলাকায় বিভিন্ন ফলের দোকানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে কোনো ফলে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় ফরমালিনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান এ অভিযান চালান। তিনি প্রথম আলোকে জানান, ১৮টি দোকান থেকে বিভিন্ন ধরনের মৌসুমি ফলের নমুনা সংগ্রহ করে ফরমালিন শনাক্তকরণ কীট দিয়ে পরীক্ষা করা হয়েছে। কোনো ফলেই ফরমালিনের উপস্থিতি মেলেনি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|