ভেজালবিরোধী অভিযান, জরিমানা আদায়
নীলফামারীর সৈয়দপুরে গতকাল সোমবার ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক পরিচালিত এ অভিযানে শহরের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার টাকা জারিমানা আদায় করা হয়।দুপুরে শহরের শহীদ জিকরুল হক ও শহীদ সামসুল হক সড়কের রেলওয়ে বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেসার্স সঞ্জিত স্টোর, মেসার্স বাচ্চু স্টোর, মেসার্স মোস্তাক স্টোর, সোহাগ সাজঘর, রাজু স্টোর, ওয়াহিদ স্টোর, রুমা ফার্মেসি ও নিউ পাঁচমাথা ফার্মেসি থেকে বিভিন্ন অভিযোগে জরিমানা আদায় করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সুকুমার চন্দ্র কুণ্ডুর নেতৃত্বে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ওএস মো. আমিরুজ্জমানসহ র্যাব-৫ রংপুর ও সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।