প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল খাদ্য বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলার অরুয়াইল বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, রমজান মাস উপলক্ষে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।