ভেজালবিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পচাবাসি খাবার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। আদালত শহরের ২ নম্বর রেলগেট এলাকার সুগন্ধা বেকারিকে পাঁচ হাজার টাকা, বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বৈশাখী বিরিয়ানি হাউসকে পাঁচ হাজার টাকা, চিটাগাং বেকারিকে ১৫ হাজার টাকা, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হরিহরপাড়া এলাকার আল নূর ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে ৩০ হাজার টাকা ও মোজাম্মেল ব্রেড অ্যান্ড বিস্কুটকে ১০ হাজার টাকা জরিমানা করেন।