ভেজালবিরোধী অভিযান জোরদারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল খাদ্য রোধে চলমান আইন কার্যকর করার দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরও বাড়িয়ে অভিযান অব্যাহত রাখার দাবি জানান। বেসরকারি সংগঠন জন-উদ্যোগ, বর্ণালী, নির্মল ফাউন্ডেশন এবং যুব সংগঠন ফেডারেশন চট্টগ্রাম মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জাহেদা বেগম, জন-উদ্যোগ চট্টগ্রাম জেলার সমন্বয়কারী শরীফ চৌহান, বর্ণালীর নির্বাহী পরিচালক সালাহ উদ্দীন কবির, যুব সংগঠন ফেডারেশনের সভাপতি আবদুর রহমান, দৃষ্টির প্রধান নির্বাহী হেলাল উদ্দীন মাহাবুব, সূচনার প্রধান নির্বাহী শাহিন আক্তার, সুভাষ কুমার দত্ত প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠানে আরও আটটি সংগঠন সংহতি প্রকাশ করে।