ভেজালবিরোধী অভিযান প্রতিবাদে দোকানপাট বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা শহরে গতকাল মঙ্গলবার ভেজালবিরোধী অভিযান চলাকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন।দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি লুৎফর রহমান অভিযোগ করেন, ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের নামে প্রায়ই ব্যবসায়ীদের নাজেহাল ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, ঢাকা থেকে প্রতিটি পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে সামগ্রী কেনা ব্যবসায়ীদের পক্ষে সব সময় সম্ভব হয় না। অথচ এ জন্য দোকানমালিকদের ভ্রাম্যমাণ আদালত মোটা অঙ্কের অর্থ জরিমানা করে থাকেন।