ভেজালবিরোধী অভিযানে ১০ প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার রাজধানীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১০টি প্রতিষ্ঠানের এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকারবিরোধী অপরাধ করায় এসব প্রতিষ্ঠানের জরিমানা করা হয়। এ বিষয়ে তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গতকাল মহানগরের দয়াগঞ্জ, ধুপখোলা ও কাপ্তানবাজারে অভিযান চালায়। অভিযানে তিনটি বাজারের আল্লার দান স্টোর, সাদ্দাম স্টোর, কুমিল্লা স্টোর, সজীব স্টোর, বাদল স্টোর, আল মদিনা স্টোর, রিজা কনফেকশনারি ও স্বপন স্টোরের ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দয়াগঞ্জ বাজারের হক হোটেল ও পপি হোটেলের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।