ভেজালবিরোধী কার্যক্রম জোরদার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা ও হাটবাজারে নকল ও ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ফরিদপুর জেলা শাখা। স্থানীয় সমবায় ব্যাংক মিলনায়তনে গত শুক্রবার অনুষ্ঠিত মতবিনিময়ে জেলা প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়। ক্যাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমান, জেলা ক্যাবের সদস্য শেখ ফয়েজ আহমেদ, আবুল কালাম আজাদ, শহীদ হোসেন মোল্যা প্রমুখ বক্তব্য দেন। ক্যাব নেতারা বাজারের একদরের পোশাকের দোকানগুলোকেও তদারকির আওতায় আনার দাবি জানান।