প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত খাবারের বিষয়ে গতকাল রোববার মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদ, ভোক্তা অধিকার অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, ক্যাবের সভাপতি জাহাঙ্গীর সরকার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হামিদা খাতুন প্রমুখ।