দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গতকাল বুধবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। ডিভিএম ডিগ্রিধারীদের প্রাণিসম্পদ-বিষয়ক সব ধরনের পদে নিয়োগ দান এবং দেশে যেকোনো বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিএসসি অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক ফাহিম মাহফুজ। অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান চৌধুুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন।বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক এস এম হারুন-উর-রশিদ বলেন, উন্নত দেশগুলোতে যে ধরনের বিশাল খামার এবং ডেইরিশিল্প গড়ে উঠেছে, জায়গার অভাবে বাংলাদেশে ওই ধরনের খামার গড়ে ওঠা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ একটি বাড়ি একটি খামারের দেশ। এখানে পশু চিকিৎসাটাই মুুখ্য।