ভেটেরিনারি ডিপ্লোমা কোর্স চালুর প্রক্রিয়া বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ডিপ্লোমা কোর্স চালুর প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। ওই দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্লাস বর্জন করেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় প্রায় তিন ঘণ্টা ঘেরাও করে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুপারিশ করা তিন বছর মেয়াদি ভেটেরিনারি ডিপ্লোমা কোর্স এ বিশ্ববিদ্যালয়ে চালুর প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল বেলা ১১টায় অনুষদের শিক্ষার্থীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। প্রায় তিন ঘণ্টা এ অবস্থা চলার পর শিক্ষার্থীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেন।