ভেটেরিনারি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি যৌথভাবে এসব কর্মসূচি পালন করে। বেলা ১১টার দিকে ভেটেরিনারি অনুষদ ভবনের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষদের ডিন মো. আবদুস সামাদ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এসে শেষ হয়। পরে টিএসসির সম্মেলনকক্ষে মানবকল্যাণে ভেটেরিনারি শিক্ষার গুরুত্ব ও প্রসারের প্রয়োজনীয়তার ওপর সেমিনার হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষক আনিসুজ্জামান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |