ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে খাঁচায় পাখি পালনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন মিলনায়তনে ‘খাঁচার পাখি পরিচর্যা ও ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। চিটাগাং বার্ডস ব্রিডারস অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান বাংলাদেশ এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।
কর্মশালায় খাঁচায় পাখি পালন, পরিচর্যা ও রোগের চিকিৎসার ওপর আলোচনা হয়। কর্মশালা শেষে ছিল খাঁচার পাখি প্রদর্শনীর আয়োজন। এতে বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।