ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে তিন হাজার ৬০০ জন যোগ্য প্রার্থীর তালিকা ও আসনবিন্যাস ওয়েবসাইটে (www.cvasu.ac.bd) প্রকাশ করা করেছে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফিশারিজ—এই তিন অনুষদে মোট ২১০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবেন।
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে এক ঘণ্টার লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রে আসার সময় শিক্ষার্থীদের এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ডসহ এক সেট ফটোকপি এবং দুই কপি
রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে শিক্ষার্থীর নাম ও পরীক্ষার রোল নম্বর (টেলিটক কর্তৃক প্রদত্ত) লিখে সঙ্গে নিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে দুই অংশবিশিষ্ট ছাপানো প্রবেশপত্র সরবরাহ করবে। ছবি লাগিয়ে এর একটি অংশ শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে দেওয়া হবে এবং অপর অংশটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।