ভেলাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ‘মুক্ত মনে মুক্তির মেলা, স্বচ্ছ জলে আনন্দ ভেলা, বেদখল যত মুক্ত করো, শহরটাকে নিজেরাই গড়ো’ স্লোগান ধারণ করে ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লেক সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে শহরের রেলস্টেশন-সংলগ্ন ফুলতলা লেকে ক্ষেতমজুর সমিতি রাজবাড়ী জেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় জেলার চারটি উপজেলার ১৭টি ভেলা অংশ নেয়। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুরের ভাই ভাই ভেলা প্রথম হয়। গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড আবুল কালাম।