ভেসে উঠল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের সীমান্তবর্তী শীতলক্ষ্যায় লঞ্চ ডাকাতির পাঁচ দিন পরে গতকাল সোমবার ভেসে উঠল নিখোঁজ সুমন চন্দ্র দাসের (৩২) লাশ। সুমন মুন্সিগঞ্জ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।
সুমনের স্বজনেরা পাঁচ দিন ধরে নদীতে তল্লাশি চালান। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শাহ্-সিমেন্টের কারখানার কাছে মরদেহ ভেসে ওঠে। পরে সুমনের লাশ মুন্সিগঞ্জ শহরের মালপাড়ার বাড়িতে নেওয়া হয়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকার করেন স্বজনেরা। সুমনের বাড়ি মুন্সিগঞ্জ থানা থেকে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত।
সুমনের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মুন্সিগঞ্জগামী এম এল রিগেন লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীতে ডাকাতির কবলে পড়ে। ফলে পাঁচ দিনেও ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়নি।