ভেসে ওঠলো নিখোঁজ সাম্পান মাঝির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর আহমদ
নূর আহমদ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটার জাহাজের রশির ধাক্কায় সাম্পান থেকে ছিটকে পড়ে নিখোঁজ মাঝির লাশ ৬০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। কোস্টগার্ড সদস্যরা আজ শুক্রবার সকাল ৮টায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে।

নিহত মাঝির নাম নূর আহমদ (৪৫)। তিনি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আবুলের ছেলে ছিলেন।

কোস্টগার্ড সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাঝি নূর আহমদ সফি হাজির ঘাট এলাকায় একটি লাইটার জাহাজের রশির ধাক্কায় নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন।তাঁকে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সকাল ৮টায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, মাঝির লাশ উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।