ভেসে গেছে ৭০ কোটি টাকার মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহািড় ঢলে চট্টগ্রামের পটিয়া উপজেলার অনেক মাছ চাষের পুকুর তলিয়ে গেছে৷ এতে পাঁচ শতাধিক মৎস্যচাষির প্রায় সাড়ে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে৷
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১০ হাজার ৫০০ পুকুর রয়েছে৷ হ্যাচাির রয়েছে ২০টি৷ গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এক হাজার ৫৬০টি মাছ চাষের (৮০০ একর) ও এক হাজার ৫৩০টি (৭৭৮ একর) পোনার পুকুর পানিতে তলিয়ে যায়৷ এতে চাষিদের ৭০ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে৷
কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের বারি এগ্রো ফার্মের মালিক বজলুল বারি চৌধুরী বলেন, গত কয়েক দিনে টানা বৃষ্টিতে তাঁর পুকুর ডুবে গিয়ে আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে৷
ভাটিখাইন গ্রামের মৎস্যচাষি মোহাম্মদ হেলাল বলেন, তাঁর ৩০টি পুকুরের মধ্যে ছয়টি পুকুর তলিয়ে গিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে৷
ছনহরা গ্রামের আবু ছৈয়দ জানান, তাঁর আটটি পুকুর পানিতে তলিয়ে গেছে৷ এতে তাঁর ক্ষতি হয়েছে আট লক্ষাধিক টাকার৷
পটিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের মাঠ সহকারী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, অপরিকল্পিত বাড়ি ও সড়ক নির্মাণের ফলে পানি নিষ্কাশনে অসুবিধা হয়৷ এতে ভারী বর্ষণ হলে অনেক পুকুর পানিতে তলিয়ে যায়৷