প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ ভেসে গেছে। স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার পারুলিয়া গ্রামের বাজার-সংলগ্ন নদীতে এলাকাবাসী লাশটি ভাসতে দেখে পুলিশকে জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই নদীর স্রোতে লাশটি ভাটির দিকে ভেসে যায়। পরে লাশটির খোঁজ মেলেনি। হাতীবান্ধা থানার উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, পুলিশ গিয়ে লাশটি খুঁজে পায়নি।