ভেসে যাওয়ার ২১ ঘণ্টা পর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ভেসে যাওয়ার ২১ ঘণ্টা পর এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সুলতান মাহমুদ (৪২)। আজ শুক্রবার দুপুরে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
সুলতানের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চা বাড়ি গ্রামের সুলতান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বন্যার পানিতে ভেসে যান। পরে পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাঁর খোঁজ পায়নি। পরে আজ শুক্রবার বেলা দুইটার দিকে বাড়ি থেকে কিছু দূরে সুলতান মাহমুদের লাশ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বন্যার পানিতে ভেসে গিয়ে সুলতানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।