ভোক্তা অধিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক সেমিনারে ব্যবসায়ী ও ভোক্তাদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল বুধবার বিকেলে বন্দরটিলার টিসিবি ভবনের সম্মেলনকক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এই সেমিনারের আয়োজন করে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রধান কর্মকর্তা সুজাউত উল্লাহ সরকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের খুঁটিনাটি দিক তুলে ধরেন অধিদপ্তরের উপপরিচালক জুবায়ের আহমদ। আরও বক্তব্য দেন অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস।