প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে ভোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, সাবেক সাংসদ ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা ইব্রাহিম খান এবং ইকরামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম, পৌরসভার মেয়র রাজিউর রহমান প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম। সমাবেশে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও ভোক্তা সাধারণের ভূমিকা এবং করণীয় সম্পর্কে সবিস্তারিত আলোচনা করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।