ভোগ-মহোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে আসা কৃষ্ণভক্ত বৈষ্ণব ও সনাতন হিন্দু ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে পদ্মার শাখা পাগলা নদীতীরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর মহাশ্মশানে গতকাল ৬৪ সরা শ্রীমন্মাহাপ্রভুর ভোগ-মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। তর্তিপুর মহাশ্মশান কমিটি উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শিবগঞ্জ শাখা যৌথভাবে প্রথমবার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কীর্তন, কৃষ্ণনাম জপতে জপতে তর্তিপুর মহাশ্মশান প্রদক্ষিণ, অংশগ্রহণকারীদের মধ্যে ৬৪ সরার ভোগ পরিবেশন করা হয়।