ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকায় দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই চালক কিছুটা আহত হন। এদিকে দুর্ঘটনার পরপর ঘটনাস্থল থেকে উভয় দিকে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায়ও এ যানজট চলতে থাকে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।