ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে কম্পিউটার ও সিগন্যাল সুইচ বিকল হয়ে যাওয়ায় পাবনার ঈশ্বরদী-চাটমোহর রেললাইনে পাঁচটি ট্রেন আটকে পড়ে তিন ঘণ্টা ভোগান্তি পোহায় যাত্রীরা। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে চাটমোহর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কার্যালয় সূত্রে জানা যায়, চাটমোহর স্টেশন মাস্টারকক্ষের কম্পিউটারটি রাত দুইটার দিকে হঠাৎ বিকল হয়ে যায়। এতে চাটমোহর-ঈশ্বরদী রেললাইনের সিগন্যাল সুইচটিও অকার্যকর হয়ে পড়ে। এতে ওই রেললাইনে থাকা ঢাকা, লালমনিরহাট, রাজশাহী, ঈশ্বরদী ও দিনাজপুরমুখী পদ্মা, নীলসাগর, একতা ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনগুলো আটকা পড়ে। ঢাকাগামী ৫৫১ নম্বর ট্রেনটি দুই ঘণ্টা দেরিতে ঈশ্বরদী স্টেশনে ছাড়ে। এর ফলে পাঁচ ট্রেনের সাড়ে তিন হাজার যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। সিগন্যাল ব্যবস্থা মেরামত করার পর ভোর পৌনে ছয়টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু করে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি|