ভোজ্যতেল লিটারে পাঁচ টাকা কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার থেকে ভোজ্যতেলের দাম লিটারে পাঁচ টাকা কমবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য দেন। এর আগে সচিবালয়ে গতকাল বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় সভাপতিত্ব করেন তিনি।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভোক্তাদের পক্ষ থেকে ভোজ্যতেল ব্যবসায়ীদের অনুরোধ করলে তাঁরা লিটারে পাঁচ টাকা কমাতে রাজি হন।’
সভায় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।