ভোট 'চুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে ভোট চুরি হয়েছে বলে এক সদস্য প্রার্থী অভিযোগ করেছেন। ৩১ মার্চ জুড়ীর পাঁচটি ইউপির নির্বাচন হয়। জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে পশ্চিম জুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সুজিত চন্দ্র দে ভুলন (তালা) লিখিত বক্তব্যে বলেন, ওই ওয়ার্ডের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকালে তাঁর ১০ ভোট চুরি হয়েছে। এ সময় তিনি মুঠোফোনে ধারণ করা একটি ভিডিওচিত্র গণমাধ্যমকর্মীদের দেখান। ভিডিওচিত্রে দেখা যায়, ভোট গণনার সময় এক যুবক কয়েকটি ব্যালট পেপার সরিয়ে ফেলেন। সুজিত ৫০৯ ভোট পেয়েছেন। তাঁর দুই প্রতিদ্বন্দ্বী আবদুল হেকিম ও করুণাময় দাস ৫১৭টি করে ভোট পান।