ভোটার তথ্য সংগ্রহের সময় তিন দিন বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের সময় তিন দিন বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে। গতকাল বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
ভোটার হওয়ার যোগ্য প্রত্যেকে যেন হালনাগাদ কার্যক্রমে ভোটার হতে পারেন, সে জন্য তথ্য সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা ও নিবন্ধনের কাজ চলবে। বিজ্ঞপ্তি।