ভোটার তালিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় ছবিসহ নতুন ভোটার লিপিবদ্ধের কাজ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। সদর উপজেলায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা পৌর মেয়র শামসুল আলম। পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম প্রমুখ। বর্তমানে এ উপজেলায় ভোটার রয়েছে ৩ লাখ ১৪ হাজার ৫৪৭ জন। অপরদিকে একই দিন ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। উপজেলা পরিষদ চত্বরে তালিকা প্রণয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬০৫ জন।