প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করা-সংক্রান্ত আইনের সংশোধন প্রয়োজন৷ গতকাল শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, প্রচলিত আইন অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি যাঁদের ১৮ বছর পূর্ণ হয়, কেবল তাঁরাই ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু ১ জানুয়ারির এক দিন পরে কোনো ব্যক্তির জন্ম হলে তাঁকে ৩৬৪ দিন অপেক্ষা করতে হয়। তাই যেদিন যাঁর ১৮ বছর পূর্ণ হবে, সেদিনই যেন তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন, এমন ব্যবস্থা করা প্রয়োজন৷