ভোটার তালিকা হালনাগাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পর গতকাল সোমবার থেকে চট্টগ্রাম মহানগরে শুরু হয়েছে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের হালনাগাদের কাজ। নগরের ৪১টি ওয়ার্ডে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবি তোলার কাজ। নগরের পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলায়ও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এবার হালনাগাদের সময় রোহিঙ্গা ইস্যুটি বড় করে দেখা দিয়েছে। রোহিঙ্গারা যাতে কোনোভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন সে ব্যাপারে নির্বাচনী কর্মকর্তা, তথ্য সংগ্রহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে সর্বশেষ ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল। এবার হালনাগাদ কার্যক্রম শেষ করার জন্য দেড় হাজারেরও বেশি জনবল নিয়োগ করা হয়েছে।