প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাত উপজেলায় গতকাল শনিবার ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা ১০ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। চট্টগ্রামে প্রথম দফায় সাত উপজেলায় হালনাগাদের কাজ শুরু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, আনোয়ারা, হাটহাজারী ও মিরসরাইয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতটি উপজেলায় তথ্য সংগ্রহ করার জন্য মোট ১ হাজার ৮০ জন তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া থানা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এরপর ১১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ছবি তোলার কাজ চলবে।