প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম নিয়ে গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, পৌর মেয়র নুর ইসলাম, ইউএনও আমিনুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জেলায় শতকরা ৪ দশমিক ৯৪ ভাগ ভোটার বেড়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।