ভোটারদের টাকা বিলির অপরাধে প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নুর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অপরাধে আদালতের বিচারক ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী নুর আলম সকালে তাঁর নির্বাচনী ওয়ার্ডে ভোটারদের মধ্যে টাকা বিলি করছিলেন। একই ওয়ার্ডের বাসিন্দা মো. মানিক হোসেন টাকা বিলির দৃশ্য ভিডিও করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থীকে আদালতে উপস্থিত হতে বলা হয়। ইউএনও বলেন, কাউন্সিলর পদপ্রার্থী নুর আলম ভ্রাম্যমাণ আদালতের কাছে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।