ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ভাত-কাপড়ের পাশাপাশি ভোটের ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশে তৃতীয় গণতান্ত্রিক শক্তির বিকল্প নেই।
গতকাল বিকেলে নগরের হাজারী গলির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী। আলোচনায় অংশ নেন সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য প্রমোদ বড়ুয়া, অমৃত বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকারের ব্যবস্থা নিশ্চিত না করে আরেকটি নির্বাচনের (ইউনিয়ন পরিষদ) আয়োজন করেছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।