ভোটের আগে ভোট
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনের আগেই আওয়ামী লীগ-সমির্থত একক প্রার্থী বাছাইয়ের জন্য বৃহস্পতিবার ভোট নেওয়া হয়৷ দলীয় কাউন্সিলররা গোপন ব্যালটে ভোট দিয়ে প্রার্থী বাছাই করেছেন৷ এতে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন৷
ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম³ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী (বাইসাইকেল) ৭৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন৷ তাঁর নিকটতম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান পেয়েছেন ৫১ ভোট৷ ভাইস চেয়ারম্যান পদেজুমির মণ্ডল (আনারস) ২১২ ভোট পেয়ে প্রথম হন৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ৩৮ ভোট৷ মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার (হরিণ) ১৪৯ ভোট পেয়ে প্রথম হন৷
দলীয় সূত্র জানায়, গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের ২০৭ জন কাউন্সিলরের মধ্যে ১৯২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন৷