ভোটের আগের রাতে শামীম ওসমানের তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের আগের রাতে নারায়ণগঞ্জ ক্লাবে সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে বিভিন্ন পর্যায়ের লোকজন দেখা করেন। তাঁদের মধ্যে কোনো কোনো ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তবে কেউ নাম-পরিচয় প্রকাশ করে কথা বলতে চাননি। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ সংবাদ লেখার সময় শামীম ওসমান নারায়ণগঞ্জ ক্লাবের রেস্টহাউসে অবস্থান করছিলেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দুপুরে শামীম ওসমান ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসে প্রথমে রাইফেল ক্লাবে অবস্থান করেন। প​ের নারায়ণগঞ্জ ক্লাবে যান। ক্লাবের নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম ও আবু তাহের বলেন, ‘স্যার দুপুরের দিকে এখানে উঠেছেন। ওনার সঙ্গে অনেক লোক দেখা করছেন।’

১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিউদ্দিন প্রধান দেখা করেন শামীম ওসমানের সঙ্গে। তিনি বলেন, ‘ভাইয়ের দেখা করে দোয়া নিয়েছি।’