ভোটের দিন সাধারণ ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
২২ মার্চ প্রথম পর্যায়ে ৭২২টি ইউপি, ২৩ মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউপি, ২৭ মার্চ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউপি এবং ৩১ মার্চ দ্বিতীয় পর্যায়ে ৬৪৩টি ইউপিতে ভোট হবে।
এ জন্য ওই দিনগুলোতে সংশ্লিষ্ট এলাকার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের দিন কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।