ভোটের লড়াইয়ে হাসিনা-খালেদা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ১৮ নম্বর ওয়ার্ডে ভোটের লড়াইয়ে মুখোমুখি আওয়ামী লীগের হাসিনা আলম ও বিএনপির খালেদা আলম। গতকাল রোববার প্রথম আলোর সঙ্গে আলাপে দুজই বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে জিতবেন।
কদমতলী-শ্যামপুর এলাকার নির্বাচনে ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভানেত্রী হাসিনা আলম দলের সমর্থন পাননি। হাসিনা দলের চোখে এখন বিদ্রোহী প্রার্থী। তবে খালেদা বিএনপির সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন।
হাসিনা আলম প্রথম আলোকে বলেছেন, ‘দলের সমর্থন না পেলেও আকাশ থেকে ফেরেশতারা নাইমা আসছে। শিলাবৃষ্টির মতো লোকজনের আশীর্বাদ আমার ওপর পড়তেছে। ইনশা আল্লাহ আমি জিতব।’
অন্যদিকে খালেদা আলমের ছেলে খালেদুল আলম বলেছেন, তাঁর মা জিতবেন। তিনি জানান, এর আগেও তাঁর মা নির্বাচনে অংশ নিয়েছেন। পাস করেননি। তবে এবার নির্বাচন সুষ্ঠু হলে এবার তাঁর মায়ের জয় কেউ ঠেকাতে পারবেন না।