ভোর থেকে ফেনীর 'সালাম নগরে' শ্রদ্ধা জানাতে ঢল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামের নাম পরিবর্তন করে ‘ভাষাশহীদ সালাম নগর’ করা হয়। গতকাল রোববার ‘সালাম নগরে’ শহীদ মিনারে ফুল দিতে হাজির হন হাজারো নারী-পুরুষ-শিশু।
ভোর থেকে জেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী-সংগঠকসহ সর্বস্তরের মানুষ ছুটে যান সালাম নগরে। ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারসংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে।
নোয়াখালীর সেনবাগ থেকে আসা কলেজছাত্র আবদুল হালিম জানান, ‘বইপুস্তক এবং বয়স্কদের মুখে ভাষাশহীদ আবদুস সালামের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞায় শুনেছি। তাই আজ দেখতে এসেছি।’
ভাষাশহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভার।