ভোর হতেই হাজির!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধন শুরুর ঘন্টা দুই আগেই আমরা আয়োজকরা হাজির হয়েছিলাম জামালপুর শিল্পকলা একাডেমীতে। এখানেই ছিল জামালপুরের স্কুলগুলো নিয়ে অনুষ্ঠিত আই–জেন প্রতিযোগিতার ভেন্যু। সেখানে উপস্থিত হয়ে তো আমাদের চোখ ছানাবড়া হওয়ার যোগাড়। আমাদের আগেই সেখানে হাজির একদল প্রতিযোগী। তাঁরা সবাই ইসলামপুর জে জে কে এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নিতে সকাল সাড়ে আটটায় নিবন্ধন শুরু হওয়ার কথা থাকলেও তাঁরা হাজির হয়েছেন সকাল ছয়টার আগে। অনুষ্ঠানস্থলে আসতে তাদের প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। আগ্রগামী সে দলের একজন জনান, ‘আগে থেকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য গাড়ি রিজার্ভ করা ছিল। আমাদের সবার কাঙ্খিত এ প্রতিযোগীতা যেন মিস না হয় সেজন্য আমরা ভোর রাতে সেহরী খেয়েই বাসা থেকে
বেরিয়ে পরেছি।’