ভোরের গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু দিন ধরে বহু ক্রোশ দূরে—

বহু ব্যয় করি বহু দেশ ঘুরে—
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।

কবিগুরুর এই অসাধারণ লাইনগুলোর মধ্যে গ্রাম-বাংলার লুকিয়ে থাকা সৌন্দর্য ফুটে ওঠে। এ যেন প্রাকৃতিক এক সাধারণ দৃশ্যের মধ্যে অসাধারণ সৌন্দর্য খুঁজে ফেরা। শীতের সময় কুয়াশামোড়া ভোরের গ্রামকে মনে হয় ধোঁয়ায় ডুবে থাকা গ্রাম। শীত চলে যাওয়ার পরও গ্রামে কুয়াশার এই দৃশ্য অনেক দিন থেকে যায়। মাঠের পর মাঠ সবুজ খেত ফোঁটা ফোঁটা শিশির বিন্দুতে ঢেকে থাকতে দেখা যায়। ভোর হতেই গ্রামের কৃষক, জেলে, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেরিয়ে পড়েন তাঁদের কর্মযজ্ঞে। আজ সোমবার বগুড়ার ধুনট, গাবতলী ও শাজাহানপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে ভোরের অপরূপ দৃশ্য ধারণ করা হয়েছে প্রথম আলোর ক্যামেরায়।

সবুজ গ্রামীণ মাঠ। ফোঁটা ফোঁটা শিশির বিন্দুতে ঢেকে গেছে বিস্তীর্ণ মাঠ। এর মধ্যে ভোরের আলোয় সবুজ মাঠে শিশিরের ফোঁটা থেকে যেন মুক্তা ঝরছে। বসে নেই গ্রামীণ কৃষক জমির উদ্দিন। সবুজে ঘেরা জমিতে সার ছিটিয়ে দিচ্ছেন তিনি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রাম থেকে তোলা।

সবুজ ধানখেতে মুক্তাদানার মতো শিশিরের ফোঁটা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রাম থেকে তোলা।

বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো খেতে শ্যালো ইঞ্জিনচালিত পাম্পের সাহায্যে সেচ দিচ্ছেন কৃষক জহুরুল ইসলাম। সেখানে মাঠের বোরো খেতে জমে আছে সকালের শিশির বিন্দু। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার মাজবাড়ি গ্রাম থেকে তোলা।

হালকা কুয়াশায় ঘেরা দূরের গ্রাম। কাকডাকা ভোরে বোরো ফসলের আঁকাবাঁকা আলপথ ধরে যাচ্ছে বিদ্যালয়গামী কয়েকজন শিক্ষার্থী। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রাম থেকে তোলা।

কুয়াশাঢাকা সকালে বোরো খেতে সেচ দেওয়ার জন্য কন্টেইনারে ডিজেল নিয়ে আলপথ দিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রাম থেকে তোলা।

ভোরে মাঠের ডোবায় বড়শি নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রাম থেকে তোলা।

সকালের আলোয় শিশিরভেজা কচুপাতা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার নান্দিয়ারপাড়া গ্রাম থেকে তোলা।

ভোরে গ্রাম থেকে শহরের হাট-বাজারে বিক্রির জন্য ভ্যানে করে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শালগম, ওলকপি, গাজর, টমেটো নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া গ্রাম থেকে তোলা।