প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দেশের মধ্যে সমৃদ্ধ ও সম্পদশালী জেলা হওয়ার প্রধান অন্তরায় নদীভাঙন। গতকাল শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর-ইলিশা ইউনিয়নে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তাঁর সঙ্গে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলা-বরিশাল সড়ক নির্মাণ হলে ভোলা আর দুর্গম এলাকা থাকবে না। সেটিও দ্রুত বাস্তবায়ন করা হবে। নদীভাঙন রোধ করতে পারলে ভোলা হয়ে উঠবে সমৃদ্ধ ও সম্পদশালী জেলা।’ বাণিজ্যমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রী সদর উপজেলার ইলিশা ও রাজাপুরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় রাজাপুরের চডারমাথা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর জড়ো হওয়া কয়েক হাজার মানুষ ‘ভাঙন প্রতিরোধে ব্লক চাই’ দাবি তোলে।